News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষার্থীদের কাছে স্মার্টফোনের গুরুত্ব অপরিহার্য: তথ্য প্রযুক্তিমন্ত্রী
Image

শিক্ষার্থীদের কাছে স্মার্টফোনের গুরুত্ব অপরিহার্য: তথ্য প্রযুক্তিমন্ত্রী

আগরতলা, ১৫ ডিসেম্বর : শিক্ষার্থীদের কাছে স্মার্টফোনের গুরুত্ব অপরিহার্য। ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাথে ডিজিটাল ত্রিপুরা কর্মসূচিকে সফল করে তুলতে শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীরাই রাষ্ট্র ও রাজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সক্ষম। আজ ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি ভবনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার উদ্বোধন করে তথ্য প্রযুক্তিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। 

অনুষ্ঠানে তথ্য প্রযুক্তিমন্ত্রী বলেন, আগামী ১৫ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের বিএমএস পোর্টাল https://bms.tripura.gov.in-এ স্মার্টফোন ক্রয়ের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে। সরকার শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সহায়তা প্রদান করবে। বর্তমান সময়ে স্মার্টফোন শিক্ষার্থীদের অনলাইন কোর্স বা ক্লাসের জন্য খুবই প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ডিভাইস। এই যোজনায় সরকার থেকে প্রত্যেক শিক্ষার্থীকে স্মার্টফোন ক্রয়ের জন্য সর্বোচ্চ ৫ হাজার টাকা সহায়তা দেবে। 

তিনি বলেন, অনেক অভিভাবকের পক্ষে শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন ক্রয় করা সম্ভব নয়। তাই সরকার মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আরও বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১২ হাজার শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা নিয়ে এই যোজনায় চলতি অর্থবছরের বাজেটে ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত চূড়ান্ত বর্ষের ১৯,৭৯৬ জন শিক্ষার্থীকে এই যোজনার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য তহবিলের প্রয়োজনীয়তা বাড়িয়ে ৯.৪৯ কোটি টাকা করা হয়েছে। 

তিনি বলেন, সরকার প্রতিটি সরকারি অফিসে ই-অফিস ব্যবস্থা চালু করেছে। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে কাগজবিহীন অফিস অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছর থেকে এই যোজনাটি বাস্তবায়িত হচ্ছে। ২০২০-২১ অর্থবছরে ৭,২৭৪ জন শিক্ষার্থী, ২০২১-২২ অর্থবছরে ৯,৫৭৯ জন শিক্ষার্থী, ২০২২-২৩ অর্থবছরে ১১,৮৯২ জন শিক্ষার্থী এই যোজনায় উপকৃত হয়েছে। 

গত ৩ অর্থবছরে ২৮,৭৪৫ জন শিক্ষার্থী এই যোজনায় উপকৃত হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ১৪.৩৭ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে, তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত অধিকর্তা বিদ্যুৎ দত্ত, অতিরিক্ত অধিকর্তা উত্তম পোদ্দার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নোডাল অফিসার ও চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা। তাছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণও ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top