News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে জেলা শাসকের কার্যালয়ের বৈঠকে রাজ্যপাল
Image

ধর্মনগরে জেলা শাসকের কার্যালয়ের বৈঠকে রাজ্যপাল

ধর্মনগর, ১৪ ডিসেম্বর :আজ ঊনকোটি জেলার কৈলাশহর থেকে রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি নাল্লু দুপুর ১২ টায় ধর্মনগরের সার্কিট হাউসে গিয়েছেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজন সম্পন্ন করে। দুপুর দুইটায় উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে উপস্থিত হয়েছেন।

সেখানে রাজ্যপালের জন্য অপেক্ষমান ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দীর্ঘক্ষণ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা শেষ করে তিনি রাত্রিতে ধর্মনগর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। শুক্রবার সকালে তিনি প্রথমে চলে যাবেন নতুন বাজার ,সেখান থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বিষ্ণুপুর যাবেন। তারপর বিষ্ণুপুর থেকে ইয়াকুবনগর বিওপি, সেখান থেকে সরলা গ্রাম পঞ্চায়েতের কিছু রাস্তাঘাট পরিদর্শন করবেন এবং চলে যাবেন ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

ব্রজেন্দ্রনগরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা কেমন করে সরকারি পরিষেবা গ্রহণ করছে তা দেখে ব্রজেন্দ্রনগরে যে পেভার ব্লকের কাজ চলছে তা পরিদর্শন করবেন। তাছাড়া ব্রজেন্দ্রনগর ধুপি পাড়াতে একটি পানীয় জলের প্রকল্পের কাজ চলছে তা পরিদর্শন করবেন, সেখান থেকে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারটি পরিদর্শন করে রাণী বাড়ি বাজারের পেভার ব্লকের কাজ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে কদমতলা তে তপশিলি জাতি মেয়েদের জন্য যে হোস্টেলটি নির্মাণ হচ্ছে তার কাজকর্ম পর্যবেক্ষণ করবেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top