ধর্মনগর, ১২ ডিসেম্বর : কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিন ও চার নং ওয়ার্ডের যাতায়াতের জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগর -বাগবাসা মূল সড়ক অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। ওই অবরোধের জেরে যানচলাচল স্তব্দ হয়ে পড়ে.
অবরোধকারীরা জানিয়েছেন,কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিন ও চার নং ওয়ার্ডের যাতায়াতের জরাজীর্ণ রাস্তা মেরামতির দাবিতে গ্রাম বাসীদের রাস্তা অবরোধ করে। মঙ্গলবার সকাল দশটা থেকে ধর্মনগর -বাগবাসা মূল সড়কের কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের সামনে চলে এই অবরোধ। তাঁদের অভিযোগ ,বিগত পাঁচ ছয় মাস পূর্বে রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করলে বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ তিন মাসের সময় চাইলেও মেরামতির কাজ হয়নি। এদিকে খবর পেয়ে ঘটানস্থলে ছুটে গিয়েছে যুবরাজ নগর ব্লকের বিডিও মোহাম্মদ নুরজ জামান ইসলাম ও ধর্মনগর থানার পুলিশ। কিন্তু অবরোধকারীরা শুধুমাত্র তাদের আশ্বাসে অবরোধ মুক্ত করতে নারাজ।
অবশেষে বিডিও যুবরাজনগর আর ডি ব্লকের ইঞ্জিনিয়ারদের এনে রাস্তার এস্টিমেট কত আসবে এবং কেমন করে রাস্তা তৈরি হবে, কত দিনের মধ্যে কাজে হাত দেওয়া হবে সার্বিক আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা রাস্তা অবরোধ মুক্ত করে।


















