News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটি অবৈধ-নিষিদ্ধ পদার্থের বাজারে রূপান্তরিত হয়েছে : ফড়নবিশ
Image

ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটি অবৈধ-নিষিদ্ধ পদার্থের বাজারে রূপান্তরিত হয়েছে : ফড়নবিশ

নাগপুর, ১২ ডিসেম্বর (হি.স.) : ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটি অবৈধ-নিষিদ্ধ পদার্থের বাজারে রূপান্তরিত হয়েছে, বলে মঙ্গলবার মন্তব্য করেন দেবেন্দ্র ফড়নাভিস। মঙ্গলবার শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্য বিধান পরিষদে দেবেন্দ্র ফড়নবিশ একথা বলেন।

ইনস্টাগ্রামে মাদক-সম্পর্কিত কার্যকলাপের উদ্বেগজনক বৃদ্ধির বিষয়ে চিন্তাপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি মঙ্গলবার বলেন, প্ল্যাটফর্মটি অবৈধ পদার্থের বাজারে রূপান্তরিত হয়েছে। ডার্ক নেটের মাধ্যমেও মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, “ইনস্টাগ্রাম মাদক দ্রব্যের বাজার হিসাবে আবির্ভূত হয়েছে যেখানে অর্ডার দেওয়া হচ্ছে। জিপে এবং ইউপিআই- এর মাধ্যমে অর্থ প্রদান করা হচ্ছে এবং বিতরণ করা হচ্ছে “। রাজ্য বিধান পরিষদে এদিন বিধায়ক মহাদেব জানকর, শচীন আহির, অনিল পরব এবং অন্যান্যদের প্রশ্নের জবাব দিয়ে ফড়নবিশ বলেন, এই বিষয়ে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কুরিয়ার কোম্পানিগুলোকে পার্সেল যাচাই-বাছাই করার জন্য আবেদন করা হয়েছে এবং মাদক ব্যবসা রোধে কুরিয়ার অফিসে বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top