News Flash

  • Home
  • প্রধান খবর
  • বোধিচিত্তের অনুশীলন জীবনকে আনন্দময় করে তোলে : দালাই লামা
Image

বোধিচিত্তের অনুশীলন জীবনকে আনন্দময় করে তোলে : দালাই লামা

গ্যাংটক, ১২ ডিসেম্বর (হি.স.) : বোধিচিত্তের অনুশীলন জীবনকে আনন্দময় করে তোলে। মঙ্গলবার সকালে সিকিমের রাজধানী গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে একথা বলেন আধ্যাত্বিক গুরু দালাই লামা । এদিন দালাই লামার বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, মন্ত্রী, বিধায়ক, রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক এবং রাজ্যের অন্যান্য বিপুল সংখ্যক স্থানীয় অনুগামীরা। সকলেই দলাই লামার ‘বোধিসত্ত্বের ৩৭ অনুশীলন’-এর উপর বক্তৃতা শুনতে এসেছিলেন। দালাই লামা প্রত্যেকের জীবনে বোধিচিত্তের নিয়মিত অনুশীলনের উপর জোর দেন।

তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামা বলেন, বোধচিত্ত অনুশীলন জীবনকে আনন্দময় করে তোলে। একারণে ৮৮ বছর বয়সেও তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি বলেন, এতে মন শান্ত থাকে। শুধুমাত্র শান্ত মন শরীর ও মনকে সুস্থ রাখে। বোধিচিত্তের অনুশীলন পবিত্র চিন্তাভাবনা নিয়ে আসে। এটি সমস্ত জীবের প্রতি মঙ্গল অনুভূতি জোগায়। তিনি আরও জানান, তিনি তাঁর দৈনন্দিন জীবনে বোধিচিত্ত চর্চা করেন। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত সকল জীবের কল্যাণের কথা চিন্তা করা উচিত। বোধিচিত্ত অনুশীলন করা হল সকল মানুষের প্রতি সদয় হওয়া, যুদ্ধ না করা, সমান আচরণ করা, সবার প্রতি ন্যায্য হওয়া। উল্লেখ্য, চার দিনের সফরে সোমবার সিকিম আসেন দালাই লামা। ১৪ ডিসেম্বর তিনি সিকিম থেকে ফিরে যাবেন ।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top