News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রী বিজয়নের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেরলের রাজ্যপাল
Image

মুখ্যমন্ত্রী বিজয়নের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেরলের রাজ্যপাল

তিরুবনন্তপুরম, ১২ ডিসেম্বর (হি.স.) : এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন রাজ্যপাল আরিফ খান। সোমবার রাজ্যপালের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে এসএফআই কর্মীদের বিরুদ্ধে। তার পরেই ক্ষুব্ধ রাজ্যপাল এই অভিযোগ এনে বলেন, কেরলের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। যদিও রাজ্যপালের এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

শাসকদল সিপিএমের সঙ্গে সংঘাত নতুন নয় কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের। গত দু’বছর ধরে সংঘাতে লিপ্ত রাজ্য ও রাজভবন। এই অবস্থায় সোমবার দিল্লির বিমান ধরতে তিরুবনন্তপুরমের বিমানবন্দরে যাচ্ছিলেন কেরলের রাজ্যপাল। সেই সময়েই তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে এসএফআই সমর্থকরা। গাড়িতে ভাংচুর করারও অভিযোগ উঠেছে। রাজ্যপালের কনভয়তে সবমিলিয়ে তিনবার হামলা হয়েছে বলেই খবর। শেষ পর্যন্ত একটি জায়গায় কনভয় থামিয়ে দিয়েও বিক্ষোভ চলে। রাজ্যপাল গাড়ি থেকে নেমে আসেন। ওই সময় বিক্ষোবকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়।

গোটা ঘটনায় ক্ষোভ উগরে দেন কেরলের রাজ্যপাল। তিনি বলেন, “আমি সোজাসুজি বলছি, আমাকে শারীরিক নিগ্রহ করার জন্য লোক পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই গুণ্ডারাই রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী কোনও অনুষ্ঠানে গেলে কি তাঁর কনভয়ে গাড়ি নিয়ে ঢুকতে পারে প্রতিবাদীরা? কিন্তু এখানে তো প্রতিবাদীদের গাড়িতে তুলে দিয়ে পালাতে সাহায্য করছে পুলিশ। আমি গাড়ি থেকে নামতেই পালিয়ে গিয়েছে প্রতিবাদীরা। স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকলে পুলিশ বেচারা কী করবে?”

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নানা ইস্যুতেই কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। সেই টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি পিনারাই বিজয়নের দিকে কার্যত ‘খুনের চেষ্টা’র অভিযোগ আনলেন আরিফ মহম্মদ খান। কেরল পুলিশ সূত্রে খবর, সাত জন এসএফআই সমর্থককে আটক করা হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top