News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না, মিজোরামের নয়া মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেনের
Image

মণিপুরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না, মিজোরামের নয়া মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেনের

ইমফল, ১২ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না, মিজোরামের নয়া মুখ্যমন্ত্রী লালদুহোমার প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।

তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াকু সাহসী মহিলাদের স্মরণে আয়োজিত ‘নুপি লাল নুমিত ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মিজোরামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী লালদুহোমারকে মণিপুরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে বরং রাজ্যে শান্তি পুনরুদ্ধারে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। অতি সম্প্ৰতি মণিপুরের পরিস্থিতি সম্পর্কে মিজোরামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এন বীরেন সিং এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বীরেন সিং বলেন, মিজোরামের নয়া মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে মতামত প্রকাশ করছেন। তা না করে মণিপুরে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে রাজ্য (মণিপুর) সরকারের প্রতি তাঁর সহায়তা করা উচিত।
নুপি লাল মেমোরিয়াল কমপ্লেক্সে শহিদ নারী স্বাধীনতা সংগ্ৰামীদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ‘নুপি লাল নুমিত ২০২৩’ শীর্ষক অনুষ্ঠান পালন করা হয়েছে। এর পর মূল অনুষ্ঠান অনু্ঠিত হয় জিপি মহিলা কলেজের সেন্ট্রাল হল-এ।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top