News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে আজ
Image

মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে আজ

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে সোমবার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সংশয়ের অবসান হবে আজ। সোমবার সন্ধ্যায় বিধানসভা দলের বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। এই বৈঠক উপলক্ষ্যে এদিন কেন্দ্রের পাঠানো পর্যবেক্ষক মনোহর লাল খট্টর, আশা লাকড়া এবং কে লক্ষ্মণ মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ১৬৩ জন বিজেপি বিধায়কের একটি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। অনুমান করা হচ্ছে যে ছত্তিশগড়ের মতো মধ্যপ্রদেশেও দু’জন উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে বা তাঁদের সংখ্যা আরও বেশি হতে পারে। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেক নাম রয়েছে, যার মধ্যে রয়েছেন শিবরাজ সিং চৌহান, প্রহ্লাদ প্যাটেল, নরেন্দ্র সিং তোমর, কৈলাশ বিজয়বর্গীয়, ভিডি শর্মা। তবে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিচার-বিবেচনা অনুযায়ী মুখ্যমন্ত্রী নির্বাচনে চমক থাকতে পারে। অনেকের অনুমান মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ হয়ে গিয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top