News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছিনতাইকান্ডে মূল অভিযুক্তদের গ্রেফতার না করে নিরীহদের আটক করেছে পুলিশ, প্রতিবাদে থানা ঘেরাও
Image

ছিনতাইকান্ডে মূল অভিযুক্তদের গ্রেফতার না করে নিরীহদের আটক করেছে পুলিশ, প্রতিবাদে থানা ঘেরাও

আগরতলা, ১১ ডিসেম্বর : বিশালগড় ছিনতাইকান্ডে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার না করে নিরীহদের আটক করছে। এমনটাই অভিযোগ তুলে আবারও বিশালগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন প্রমীলা বাহিনী।

প্রসঙ্গত, গত শনিবার বিশালগড় বাইপাস এলাকায় এক বোলেরো গাড়ি সহ নগদ টাকা ছিনতাই কান্ডে পুলিশ মধ্যলক্ষ্মীবিল এলাকার এক নির্দোষ যুবককে গ্ৰেপ্তার করেন পুলিশ। বিশালগড় বাইপাস সড়কের ছিনতাই কাণ্ডের মাস্টার মাইন্ড বিদ্যুৎ সরকারকে আটক করে। গত বৃহস্পতিবার দুপুরে অফিসটিলা স্কুল সংলগ্ন এলাকা থেকে স্থানীয় এলাকাবাসীরা আটক করে কুখ্যাত এই ছিনতাইবাজকে। গত ২রা ডিসেম্বর সাব্রুম থেকে আগরতলা যাওয়ার পথে বিশালগড় বাইপাস সড়কে একটি মুড়ির গাড়ি আটকে নগদ আড়াই লক্ষ টাকা সহ চালকের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইবাজরা। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ছিনতাই মামলার মূল অভিযুক্ত বিদ্যুৎ সরকার ও সজল নমঃকে অফিসটিলা স্কুল সংলগ্ন এলাকা থেকে আটক করে। কিন্তু পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে ছেড়ে নিরীহ শুভঙ্কর দাসকে আটক করে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আজ সকালে থানা ঘেরাও করে প্রমীলা বাহিনী।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top