News Flash

  • Home
  • দিনের খবর
  • পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা : মহারাষ্ট্রের কৃষকদের আশ্বস্ত করলেন শিন্ডে
Image

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা : মহারাষ্ট্রের কৃষকদের আশ্বস্ত করলেন শিন্ডে

নাগপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞার কারণে কৃষকরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় তার উপায় খুঁজে বের করা হবে, বলে সোমবার মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নাগপুরের বিধান ভবন চত্বরে সোমবার সাংবাদিকদের তিনি একথা বলেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সোমবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনের আগে নাগপুরের বিধান ভবন চত্বরে শিবসেনা পার্টি অফিস পরিদর্শন করেন। এসময়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। অভ্যন্তরীণ প্রাপ্যতা বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছে। এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শিন্ডে বলেন, রাজ্য সরকার সবসময় রাজ্যের কৃষকদের পাশে আছে। তিনি পেঁয়াজ ইস্যুতে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন বলে এদিন জানান। শিন্ডে জানান, “আমরা একটি উপায় খুঁজে বের করব যাতে কৃষক এবং গ্রাহকরা পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞার কারণে ক্ষতির সম্মুখীন না হয়,”। ইথানল উৎপাদনের জন্য আখের রস এবং চিনির সিরাপ ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকারের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top