News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর ইতালিতে দু’টি ট্রেনের সংঘর্ষে আহত ১৭ জন, গতি কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা
Image

উত্তর ইতালিতে দু’টি ট্রেনের সংঘর্ষে আহত ১৭ জন, গতি কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা

রোম, ১১ ডিসেম্বর (হি.স.): উত্তর ইতালিতে দু’টি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার রাতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, সেই সময় ট্রেন দু’টির গতি কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দু’টি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন, কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। একটি হাইস্পিড ট্রেনের সঙ্গে রিজিওনাল ট্রেনের সংঘর্ষ হয়।

জাতীয় ট্রেন অপারেটর মুখপাত্র ট্রেনিটালিয়া বলেছেন, বোলোগনা এবং রিমিনির মধ্যবর্তী রেললাইনে দুর্ঘটনাটি ঘটেছে, বিশেষত ফেনজা শহর এবং ফোরলির কমিউনের মধ্যে। অত্যন্ত গতিতে থাকাকালীন সংঘর্ষ হয়, ১৭ জন আহত হয়েছেন, কারও আঘাত গুরুতর নয়। কী কারণে মুখোমুখি চলে এল দু’টি ট্রেন তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

ব্যাঙ্কিপুর উপনির্বাচনে জয় নিশ্চিত, আত্মবিশ্বাসী এনডিএ

পাটনা, ৯ জুলাই (আইএএনএস): বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। বৃহস্পতিবার এনডিএ…

ByByNews Desk Jul 9, 2026

পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ও তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডির

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহুচর্চিত পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র…

ByByNews Desk Jul 9, 2026

বিকাশপুরীতে অবৈধ জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৪; উদ্ধার ৭৪ হাজার টাকারও বেশি নগদ

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): দিল্লির বিকাশপুরী এলাকায় একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।…

ByByNews Desk Jul 9, 2026

বারুইপুর ‘এনকাউন্টার’ নিয়ে প্রতিবাদকারীদের ‘ভণ্ড’ বললেন দিলীপ ঘোষ

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রবাস…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top