News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে ৬ টি গবাদি পশু চুরির ঘটনায় জনমনে ক্ষোভ
Image

একই রাতে ৬ টি গবাদি পশু চুরির ঘটনায় জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর : আমতলী থানা এলাকায় একই রাতে তিন বাড়িতে চুরির ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তিন  বাড়িতে ঠুকে চোরেরা গবাদি পশু  চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে আমতলী থানার অন্তর্গত রানীখামার ঝরঝরিয়া জেবি স্কুল সংলগ্ন পাড়ার ঝুটন শুক্ল দাস, ইন্দ্রজিৎ ভৌমিক এবং সন্তোষ রায়ের বাড়ি থেকে শনিবার গভীর রাতে নিশিকুটুম্বের দল গবাদি পশু চুরির ঘটনা সংঘটিত করে। এলাকার মানুষ যখন শনিবার গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিল সেই সুযোগে চোরের দল তিন তিনটি বাড়ি থেকে মোট ৬টি গরু চুরি করে নিয়ে গেছে। এই পাড়ার বেশিরভাগ মানুষই গরিব তারা তাদের কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালনে অনেকটাই লাভবান হয়েছেন কিন্তু এভাবে তিন তিনটি বাড়ি থেকে গরু চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। চুরির ঘটনায় পুলিশ ও বিএসএফের ভূমিকা নিয়েও জনগণে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top