News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব বঙ্গ থেকে আসা শরণার্থীদের ত্রিপুরায় পূর্ণবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং : আশিস
Image

পূর্ব বঙ্গ থেকে আসা শরণার্থীদের ত্রিপুরায় পূর্ণবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং : আশিস

আগরতলা, ৯ ডিসেম্বর : পূর্ব বঙ্গ থেকে আসা শরণার্থীদের ত্রিপুরায় পূর্ণবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, বিজেপি জোট সরকার ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কৃতিত্বকে ভুলে গেছেন। আজ ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী স্বর্গীয় শচীন্দ্রলাল সিং-এর ২৩ তম মৃত্যু বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং এর ২৩ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এদিন উপস্থিত প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, সদর জেলা সভাপতি তন্ময় রায়, বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য প্রদেশ নেতৃত্বগণ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, এই রাজ্যের মানুষের অত্যন্ত প্রিয়জন হয়ে শচীন্দ্রলাল সিং একটা দীর্ঘসময় মুখ্যমন্ত্রী পদে রয়েছিলেন।ত্রিপুরার উন্নয়নে রাজ্যবাসীকে তিনি পথ দেখিয়েছিলেন।

এদিন তিনি আরও বলেন, মুক্তি যুদ্ধের সময় কালে তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিলেন। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, বিজেপি জোট সরকার ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কৃতিত্বকে ভুলে গেছেন।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top