News Flash

  • Home
  • দেশ
  • দেশের প্রতিটি দরিদ্র মানুষ, নারী ও কৃষক আমার কাছে ভিআইপি : প্রধানমন্ত্রী মোদী
Image

দেশের প্রতিটি দরিদ্র মানুষ, নারী ও কৃষক আমার কাছে ভিআইপি : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): দেশের প্রতিটি দরিদ্র মানুষ, নারী ও কৃষক আমার কাছে ভিআইপি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “মোদীর গ্যারান্টি মানেই, গ্যারান্টি পূরণেরই নিশ্চয়তা।”

শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে “বিকশিত ভারত সংকল্প যাত্রা”-র সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “মোদীর ”গ্যারান্টি” ওয়ালা গাড়ি নিয়ে প্রতিটি গ্রামে যে উৎসাহ দেখা যাচ্ছে তা ভারতের প্রতিটি প্রান্তেই দৃশ্যমান। সমগ্র দেশের কোটি কোটি পরিবার আমাদের সরকারের কোনও না কোনও প্রকল্প থেকে অবশ্যই উপকৃত হয়েছে। আর এই সুবিধা পেলে একজনের আত্মবিশ্বাস বেড়ে যায়। জীবন যাপনের নতুন শক্তি আসে।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বিকশিত ভারত সংকল্প যাত্রা” এমন মানুষজনের কাছে পৌঁছনোর একটি দুর্দান্ত মাধ্যম হয়ে উঠেছে যারা এখনও পর্যন্ত সরকারী প্রকল্পের সঙ্গে সংযোগ করতে সক্ষম হয়নি। এটি একটি বড় বিষয় যে এত অল্প সময়ের মধ্যে, ১.২৫ কোটিরও বেশি মানুষ মোদীর গ্যারান্টিযুক্ত গাড়ির কাছে পৌঁছেছে এবং এটিকে স্বাগত জানিয়েছে, সেই গাড়ির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছে এবং তা সফল করার জন্য কাজ করেছে।” মোদীর কথায়, “আমার পরিবারজনের কাছে পৌঁছনোর জন্য এটি আপনাদের সেবকের প্রচেষ্টা।

আমি গাড়িতে করে আপনাদের গ্রামে আসছি। যাতে আমি আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হতে পারি, আপনাদের আশা-আকাঙ্খা বুঝতে পারি। তা বাস্তবায়নে সরকারের সর্বশক্তি প্রয়োগ করব।”

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top