আগরতলা, ৯ ডিসেম্বর: বুথ লেভেল অফিসার(বিএলও) -দের উদ্দেশ্যে সাইবার সর্তকতা জারি করেছে নির্বাচন কমিশন এবং ত্রিপুরা পুলিশ। আর্থিক প্রতারণার শিকার হবার হাত থেকে সচেতনতা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন এবং ত্রিপুরা পুলিশ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি বিএলওদের ফোন করে যদি বলে ভারতীয় নির্বাচন কমিশন বা মহকুমা শাসক কার্যালয় থেকে নাগরিকদের সেবার জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। নাগরিকদের সেবার জন্য সেই অ্যাপ ডাইনলোড করতে হবে। তৎক্ষনাৎ ওই বিষয়টি নিকটবর্তী মহকুমা শাসক কার্যালয় যোগাযোগ করার জন্য জানিয়েছে। ওই ভুয়ো অ্যাপ ডাইনলোড করলে আর্থিক প্রতারণার শিকার হবে বলে সচেতনতা জারি করা হয়েছে।

