News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০১৮ সালের ৯ মার্চ থেকে এখন পর্যন্ত রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন ২৯ জনের পরিবারেও সরকারি চাকুরি চেয়েছে সিপিএম, মুখ্যমন্ত্রীকে চিঠি
Image

২০১৮ সালের ৯ মার্চ থেকে এখন পর্যন্ত রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন ২৯ জনের পরিবারেও সরকারি চাকুরি চেয়েছে সিপিএম, মুখ্যমন্ত্রীকে চিঠি

আগরতলা, ৮ ডিসেম্বর : ২০১৮ সালের মার্চ থেকে এখন পর্যন্ত রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন এমন ২৯ জনের তালিকা তুলে ধরে তাঁদের পরিবারের সদস্যদেরও চাকরি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জীতেন্দ্র চৌধুরী। পাশাপাশি রাজ্য সরকার ২০১৮ সালের আগে পর্যন্ত রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন এমন ১৫ জনের পরিবারে ১ জন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

সমালোচকদের মতে, বাম আমলে রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য চিন্তিত না হলেও, এখন সিপিএম ত্রিপুরা সরকারের পদক্ষেপ দেখে মায়াকান্না জুড়েছে। নিন্দুকেরা বলছেন, ২৫ বছর ক্ষমতায় থাকলেও, রাজনৈতিক হিংসার বলি পরিবারদের জন্য ভাববার সময় পায়নি বামফ্রন্ট সরকার। এখন ক্ষমতাচ্যুত হয়ে বিজেপি জোট সরকারের উপর চাপ তৈরির লক্ষ্যেই রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করছেন তাঁরা।

প্রসঙ্গত,বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসার পর ২০২০ সালের ২৩ ডিসেম্বর সিদ্ধান্ত নিয়েছিল ২০১৮ সালের মার্চের আগে রাজনৈতিকভাবে খুন হয়েছেন এমন পরিবারের পাশে দাঁড়াবে ত্রিপুরা সরকার। সেই পরিবারে একটি করে সরকারি চাকরি প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়েছিল। এই স্ক্রুটিনি কমিটি তদন্ত করে সুপারিশ করার পর চাকরি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত ২৬টি আবেদনপত্র জমা পড়েছে। এরমধ্যে স্ক্রুটিনি কমিটির তদন্ত সাপেক্ষে ১৫ জনের নাম সুপারিশ করেছে। যাদের পরবর্তীতে চাকরি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ।

আজ সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জীতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহাকে লেখা চিঠিতে রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এদিন তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, ২০১৮ সালের ৯ মার্চের পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক হিংসায় প্রাণ ২৯ জন প্রায় হারিয়েছেন। তাঁদের পরিবারের সদস্যদেরও একটি করে সরকারি চাকরি প্রদান করুক রাজ্য সরকার।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top