News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ু : তিরুচিরাপল্লীর কোলিদাম নদীতে গাড়ি পড়ে মৃত কেরলের এক দম্পতি
Image

তামিলনাড়ু : তিরুচিরাপল্লীর কোলিদাম নদীতে গাড়ি পড়ে মৃত কেরলের এক দম্পতি

তিরুচিরাপল্লী, ৮ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলায় কোলিদাম নদীতে গাড়ি পড়ে কেরলের এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার ত্রিচি-চেন্নাই জাতীয় মহাসড়কে অবস্থিত তামিলনাড়ুর কোলিদাম নদীতে দম্পতির গাড়ি পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। নদীতে ডুবে দম্পতির মৃত্যু হয়েছে। দম্পতির পরিচয় এখনও পুলিশ জানায়নি। পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী নিজেদের গাড়িতে করে তিরুচিরাপল্লী থেকে চেন্নাই যাচ্ছিল। রাস্তায় আচমকাই তাদের গাড়ি নদীতে পড়ে গেলে দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিচি সিটি পুলিশ এবং দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারপর ময়না তদন্তের জন্য ত্রিচি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে গাড়িটি নদীতে পড়ে গেল সেবিষয়ে পুলিশ এখনও সঠিক কারণ জানতে পারেনি। তবে, পুলিশ দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top