News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেনিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জে পি নাড্ডার
Image

কেনিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জে পি নাড্ডার

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : কেনিয়ার রাষ্ট্রপতি ডঃ উইলিয়াম রুটোর সঙ্গে বুধবার সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বুধবার কেনিয়ার রাষ্ট্রপতি ডঃ উইলিয়াম রুটোর সঙ্গে দেখা করে তাঁকে বিজেপির আদর্শ, সাংগঠনিক কাঠামো এবং দল সম্পর্কে ব্যাখ্যা করেছেন। নাড্ডা এক্স-এ পোস্ট করে জানিয়েছেন যে, তিনি ‘বিজেপিকে জানুন’ উদ্যোগের অধীনে নয়াদিল্লিতে কেনিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন।

বিজেপির আদর্শ, সাংগঠনিক কাঠামো এবং বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কেনিয়ার রাষ্ট্রপতি ডঃ উইলিয়াম রুটোকে নানা তথ্য জানিয়েছেন নাড্ডা। বিজেপি এবং কেনিয়ার শাসক দল ইউডিএ-এর মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা জারি রাখার বিষয়ে দুদলই সম্মত হয়েছে। এই কারণে ইউডিএ-এর একটি প্রতিনিধি দলকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top