News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দিনব্যাপী চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা
Image

তিন দিনব্যাপী চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা

আগরতলা, ৫ ডিসেম্বর :  ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ডের উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারও ২৫ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী চন্দ্রমল্লিকা ফুলের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন দিবসীয় প্রদর্শনী ও প্রতিযোগিতায় চন্দ্রমল্লিকার বিভিন্ন প্রজাতির সমাবেশ দর্শক ও পুষ্পপ্রেমীদের এবারেও বিমোহিত করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন। সকল ফুলচাষীকে তাঁদের চন্দ্রমল্লিকার সম্ভার নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গিল্ডের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, সারা পৃথিবী জুড়েই পঁচিশে ডিসেম্বর ‘চন্দ্রমল্লিকা দিবস’ হিসেবে উদযাপিত হয়। এই দিনটিকে উদযাপন করার লক্ষ্যেই প্রতি বছর ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ড তিন দিনের এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সকল পুষ্পপ্রেমীদের প্রদর্শনী ও প্রতিযোগিতা উপভোগ করার জন্য গিল্ডের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে।

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top