News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধভাবে ত্রিপুরায় এসে নেশাসামগ্রী পাচারের সময় পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক
Image

অবৈধভাবে ত্রিপুরায় এসে নেশাসামগ্রী পাচারের সময় পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক

আগরতলা, ৫ ডিসেম্বর: অবৈধভাবে ত্রিপুরায় এসে নেশাসামগ্রী পাচারের সময় পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক। তাঁর কাছে তল্লাশি চালিয়ে নয়শো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এনডিপিএস এবং পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানায় খবর আসে কুলুবাড়ি এলাকায় এক বাংলাদেশী যুবক নেশাকারবারী করতে ভারতে প্রবেশ করেছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। ওই অভিযানে আরিয়ান হোসেন নামে এক যুববকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে তল্লাশি চালিয়ে নয়শো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। 

তিনি আরও জানিয়েছেন,  অভিযুক্ত আরিয়ান হোসেন বাংলাদেশে নেশাকারবারীর সাথে যুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় সে অবৈধভাবে ত্রিপুরায় এসেছিল। তাঁর কাছে বৈধ কোনো নথিপত্র নেই। সে নেশা সামগ্রী পাচার করতে সোনামুড়ায় এসেছিল। 

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top