News Flash

  • Home
  • দেশ
  • দলের প্রবীণ সদস্যদের নিয়ে সোজাসাপ্টা নিজের মতপ্রকাশ অভিষেকের
Image

দলের প্রবীণ সদস্যদের নিয়ে সোজাসাপ্টা নিজের মতপ্রকাশ অভিষেকের

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.) : দলের প্রবীণ সদস্যদের নিয়ে এবার সোজাসাপ্টা নিজের মত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তাঁর সাফ বললেন, ”দলে প্রবীণদের দরকার অবশ্যই। তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার। কারণ বয়স হলে মানুষের কাজের ক্ষমতা কমে যায়। সেই বিষয়টা মাথায় রাখতে হবে।”

তবে কি আগামী লোকসভা নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বয়স একটা বিচার্য বিষয় হবে? তাতে অভিষেকের জবাব, ”সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন। আমার কাছে জানতে চাইলে, মতামত জানাব।”

সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নিয়ে বক্তব্য দেন। তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, বিজেপির জয় থেকে দলের বয়সসীমা, শুভেন্দুর সাসপেনশন-সহ নানা প্রসঙ্গে নিজের মতামত জানান।

বয়সসীমা নিয়ে তাঁর সাফ বক্তব্য, ”শুধু দল বলে নয়, যে কোনও জায়গায় আমি মনে করি, উর্ধ্বসীমা থাকা দরকার। যে পরিশ্রম একজন পঞ্চাশ বছরের মানুষ বা চল্লিশ বছরের মানুষ করতে পারেন, সেটা কোনও দিন আমার বয়স বেড়ে গেলে করতে পারব না। তবে প্রবীণদেরও প্রয়োজন। তাঁদের অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top