News Flash

Image

বিজেপির জয়ে মিষ্টি বিতরণ কর্মসূচী শুভেন্দুর

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ে জয়জয়কার বিজেপির। কংগ্রেস ধরাশায়ী। রবিবার ফল ঘোষণায় বিজেপির জয় নিশ্চিত হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আগামিকাল ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা বিধানসভাতে বিজয় মিছিল করবেন এবং বিধানসভার বাইরে মিষ্টি বিতরণ করবেন।’’

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে পুরো অধিবেশনের জন্যই সাসপেন্ড করেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবিবার তিন রাজ্যে বিজেপির বিরাট জয়ের পরে বেশ কিছু কর্মসূচী নিয়েছেন শুভেন্দু। তাঁর ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে, বিধানসভা চত্বর এবং তার বাইরের রাস্তায় বিজেপি বিধায়করা মিষ্টি বিতরণ করবেন। মনে করা হচ্ছে, বিজেপির মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হতে পারে বিধানসভা। আবার এদিনই বিধানসভায় আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নিজের ঘরেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। তাই এমন একটি দিনে বিজেপির তিন রাজ্যে জয় নিয়ে বিধানসভায় বিজয় মিছিল করে শাসকদলের উপর চাপ তৈরি করতে চাইবেন ‘সাসপেন্ড’ শুভেন্দু, এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top