News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের মধ্যরাতে আটক আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা
Image

ফের মধ্যরাতে আটক আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : ফের একবার মধ্যরাতে অবস্থানরত চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে আটক করল পুলিশ। ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাইমারির চাকরিপ্রার্থীরা শনিবার গান্ধীমূর্তির পাদদেশে যে অবস্থান কর্মসূচি নিয়েছিল সেই কর্মসূচিতে পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক ধস্তাধস্তি হতে দেখা যায়। পরবর্তীতে তাদেরকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। কিন্তু, রাত ন’টা নাগাদ ফের তাদের ছেড়েও দেওয়া হয়।

এরইমধ্যে লালবাজার থেকে ছাড়া পেয়ে ফের রণংদেহী মূর্তিতে দেখা যায় চাকরিপ্রার্থীদের। আবারও গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান শুরু করেন। কিন্তু, মধ্যরাত পেরিয়ে যেতেই গান্ধী মূর্তির চারপাশে বাড়তে থাকে পুলিশের সংখ্যা। আসেন ময়দান থানার কর্তারাও। ফের শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। উঠতে থাকে স্লোগান। শেষে পুলিশ আবারও চাকরিপ্রার্থীদের আটক করে নিয়ে যায়। যদিও বারবার পুলিশি বাধার মুখে পড়েও তাদের দাবি নিয়ে অনড় চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, ‘যতবার আটক করতে পারে করুক, ছাড়া পাওয়ার পর আবারও এই গান্ধী মূর্তির পাদদেশেই অবস্থান চলবে, লড়াই চলবে।

প্রসঙ্গত, বাইশের অক্টোবরের একদম শেষদিকে এরকমই একই ঘটনা ঘটেছিল তিলোত্তমা। সেই দিনও সল্টলেকের করুণাময়ীতেও টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। রাত একটু গভীর হতেই আচমকা গোটা এলাকায় বাড়তে থাকে পুলিশের আনাগোনা। রাত ১০টার কিছু পরে গোটা এলাকা কার্যত পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায়। রাত ১২টা বাজতে না বাজতে পুলিশের বুটের শব্দ আরও জোরালো হতে থাকে। ঘড়ির কাটা ১২টার গণ্ডি পেরোতে না পেরোতেই শুরু হয় পুলিশি অভিযান। কার্যত টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়। তেইশের নভেম্বরে যেন বাইশের অক্টোবরের পুনরাবৃত্তি।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top