News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ‘বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা’, ৩ রাজ্যের ফলাফলে প্রতিক্রিয়া কুণালের
Image

‘বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা’, ৩ রাজ্যের ফলাফলে প্রতিক্রিয়া কুণালের

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : সামনের বছর লোকসভা ভোট । তার আগে রবিবার দেশের চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি এগিয়ে রয়েছে । তিনরাজ্যে বিজেপির জয়জয়কারের প্রবণতা সামনে আসতেই, কংগ্রেসের নিশানা করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করলেন, ‘বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা’ ।

তিনি বলেন, “তিনটি রাজ্যে বিজেপি কংগ্রেসকে পরাজিত করে সরকার গড়ার দিকে যাচ্ছে। একটি রাজ্যে যেখানে অন্য একটি দল ক্ষমতায় ছিল তাদের হারিয়ে কংগ্রেসের জেতার মতো প্রবণতা দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিজেপির জয় বিজেপির সাফল্য নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেসের যে দুর্বলতা, যে সাংগঠনিক ব্যর্থতার কথা আমরা বারবার বলছিলাম, এটা কংগ্রেসের সেই সাংগঠনিক দুর্বলতা ও ব্যর্থতা। বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা।”

উল্লেখ্য, রবিবার মধ্যপ্রদেশ-সহ চার রাজ্যের ভোটগণনা চলছে। মিজোরামে গণনা হবে কাল। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে কংগ্রেসের থেকে দ্বিগুণ বেশি আসনে এগিয়ে বিজেপি। সব মিলিয়ে একমাত্র তেলেঙ্গানা ছা়ড়া বাকি তিন রাজ্যেই অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে বিজেপি।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top