News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন রাজ্যে বিজেপির জয়ের উল্লাস কুমারঘাটে, বিজয় মিছিলে মাতলেন মন্ত্রী ,বিধায়ক সহ দলীয় কর্মীরা
Image

তিন রাজ্যে বিজেপির জয়ের উল্লাস কুমারঘাটে, বিজয় মিছিলে মাতলেন মন্ত্রী ,বিধায়ক সহ দলীয় কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩ ডিসেম্বর :  লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিন রাজ্যে বিজেপির জয়লাভকে কেন্দ্র করে বিজয় উল্লাসে মেতে উঠল কুমারঘাট মহকুমাবাসী।  মন্ত্রী,বিধায়কের উপস্থিতিতে গেরুয়া আবির মেখে, বাজি ফাটিয়ে বিজয়ের আনন্দে সামিল হলেন ভারতীয় জনতাপার্টির সমর্থকেরা। এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান দাস।

 রবিবার সকাল থেকেই  চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়৷ তিনটি রাজ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির। সেই আনন্দে কুমারঘাট মহকুমার তিনটি বিধানসভায় রেলির মাধ্যমে বিজয়ী মিছিল করলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সহ কর্মীরা ৷ ফটিকরায় বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কার্যকর্তাদের উপস্থিতিতে এক রেলীর মাধ্যমে ফটিকরায় বাজার পরিক্রমা করলেন ঢাক ঢোল পিটিয়ে বিজয় উল্লাসে সন্ধ্যা রাতে ৷

ওই রেলিতে উপস্থিত ছিলেন ফটিকরায় কেন্দ্রের বিধায়ক তো তার রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস৷ একইভাবে ফল ঘোষণার পরেই পাবিয়াছড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বিজয়ী মিছিল বের হয় গেরুয়া আবিরে রাঙ্গিয়ে বাজি ফুটিয়ে ওই মিছিলটি কুমারঘাট রাজপথ কাঁপিয়ে বাজার পরিক্রমা করে পাবিয়েছড়া বিজেপির মন্ডল কার্যালয়ের সমাপ্তি হয় ৷

ভর দুপুরে শতাধিক কর্মী সমর্থনের আনন্দ উল্লাসের মধ্যে গেরুয়া আবির মাখলেন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় মোদিজীর সুশাসন এবং উন্নয়নের সাক্ষী আছেন জনতা,এটাই প্রমাণিত হয়। লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে বড়সড় সাফল্য এটাই প্রমাণিত হয় ২৪ নিবাচনে বিপুল সংকট আসন নিয়ে পুনরায় প্রতিষ্ঠিত হবে মোদিজীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার৷জনতা জনার্দনদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন ভগবান৷একই আবাসে পেঁচারথল বাজারে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল ৷ বিজেপির কার্যকর্তাদের উপস্থিতির মধ্য দিয়ে সেই মিছিলে শামিল হলেন সান্তনা চাকমা ৷এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির পেছারথল মন্ডলের মণ্ডল সভাপতি আশুতোষ ধর, বিএসসির চেয়ারম্যান সজল চাকমা সহ অন্যান্যরা ৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top