News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, জখম যুবক
Image

মালদায় বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, জখম যুবক

হরিশ্চন্দ্রপুর, ৩ ডিসেম্বর (হি. স.) : মালদা জেলায় বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম এক যুবক। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাতটা নাগাদ চাঁচলগামী ৩১ নম্বর জাতীয় সড়কে জাবরা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম পবিত বসাক(২৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকোন্দা গ্রামে। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পবিত বসাক বাইক নিয়ে তুলসীহাটা মার্কেটে আলুর ব্যবসা করতে আসছিল। অপরদিকে তুলসীহাটার দিক থেকে একটি ডাম্পার ভবানীপুর ব্রিজে মাটি ফেলে চাঁচলের দিকে যাচ্ছিল। জাবরা এলাকায় ডাম্পারটি সরাসরি বাইকটিকে ধাক্কা মারে। রক্তাক্ত হয়ে পড়ে বাইক চালক পবিত বসাক। দুমড়ে মুচড়ে ভেঙে যায় বাইকটি। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কি করে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top