News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এস এফ এর বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে যানচলাচল বন্ধ রাখলো রইস্যাবাড়ির গাড়ির চালকরা
Image

এস এফ এর বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে যানচলাচল বন্ধ রাখলো রইস্যাবাড়ির গাড়ির চালকরা

নিজস্ব প্রতিনিধি, রইস্যাবাড়ী, ৩ ডিসেম্বর : বি এস এফ এর বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে যানচলাচল বন্ধ রাখলো গাড়ির চালকরা। রবিবার সকাল থেকে রইস্যাবাড়ি এলাকায়  তিন চাক্কার এবং চার চাক্কার গাড়ির চালকের ড্রাইভাররা রাস্তায় যানবাহন চলাচল স্তব্ধ করে দেন। বিনা কারনে এক গাড়ি চালককে আটক করেছে বি এস এফ জওয়ান, এই অভিযোগ নিয়েই এদিন বিক্ষোভ দেখায় অন্যান্য গাড়ি চালকরা।

ঘটনার বিবরণে প্রকাশ, প্রতি বৎসর তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলা হয়। এই পৌষ সংক্রান্তি মেলা জাতি জনজাতির একটি ঐতিহ্যবাহী উৎসব ।  প্রতি বছরের ন্যায় এ বছরও মেলা বসবে।  গত বছর পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ সীমান্তের বর্ডার এরিয়া গেট খুলে দেওয়া হয়। যার ফলে  হাজার হাজার বাংলাদেশের মানুষ ডুম্বুর  তীর্থমুখ মেলায় আসেন। ২০২২ সালে ১৫ ও ১৬ তারিখে  দুইদিন বর্ডার এলাকার গেট খুলে দেওয়া হয়েছিল। বর্ডার এলাকার  কাটা তারের বেড়া সংলগ্ন ১২২ ব্যাটালিয়ান বিএসএফ  পাহারারত  অবস্থায় থাকে। অধিকাংশ বর্ডার এলাকায় তারকাটার বেড়া নেই।

রইস্যাবাড়ি থেকে ১৩ কিলোমিটার অমৃত পাড়া পর্যন্ত তার কাটার বেড়া নেই বললেই চলে। তা দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে লোক আসে, যখন বিএসএফ থাকে না। বিএসএফের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে আগত তীর্থ মেলায় বাংলাদেশের এক যুবক ব্লগার তারকাটা এবং বিএসএফ ক্যাম্প রাস্তা নিয়ে ইউটিউবে প্রচার করেন। কিছু দিন আগে ১২২ ব্যাটেলিয়ান বিএসএফ এর নজরে আসে। ঘটনায় নড়েচড়ে বসেন জওয়ানরা। এ নিয়ে গাড়ির চালক  তপনজয় ত্রিপুরাকে গত ২ ডিসেম্বর দেশদ্রোহী আইনে গ্রেফতার করে এবং রইস্যাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ নিয়ে আজ সকাল থেকে রইস্যাবাড়ি  সিন্ডিকেটের ড্রাইভাররা চাকা জ্যাম করে বসেন । যতক্ষণ পর্যন্ত গাড়ির চালক তপনজয় ত্রিপুরাকে বিনা শর্তে  মুক্তি না  দেওয়া হয় ততক্ষণ অবরোধ অব্যাহত থাকবে বলে তারা জানায়। আগামী দিন তারা রইস্যাবাড়ি এলাকা স্তব্ধ করে দেবেন বলে জানান।

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top