News Flash

  • Home
  • খেলা
  • প্রাক্তন শারীর শিক্ষক যদুগোপাল দেববর্মা ও রঞ্জিত রায় প্রয়াত : শোক
Image

প্রাক্তন শারীর শিক্ষক যদুগোপাল দেববর্মা ও রঞ্জিত রায় প্রয়াত : শোক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। মারা গেলেন প্রাক্তন শারীরশিক্ষক যদু গোপাল দেববর্মা। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর প্রগতি রোডে নিজ বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিলো ৭০ বছর। রেখে গেছেন স্ত্রী, ১ ছেলে এবং মেয়েকে। প্রগতি প্লে সেন্টারের কোচ নয়ন মনি দেববর্মা-‌র বাবা তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন জি বি পি হাসপাতালে। ৪ দিন আগে বাড়ি ফিরেছিলেন। ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নেমে আসে শোকের ছায়া। সংশ্লিষ্ট প্লে সেন্টার থেকে শোক জানানো হয়েছে। রাজ্য কাবাডি সংস্থার সচিব হুলু পালও শোক জানিয়েছেন। এবং ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এদিকে, আজ, বৃহস্পতিবারই অবসরপ্রাপ্ত শারীর শিক্ষক রঞ্জিত রায়ও প্রয়াত হয়েছেন। উল্লেখ্য, খয়েরপুরস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। রজ্ঞিৎ রায় যোগা এবং ভলিবল উভয় ক্ষেত্রেই সমান পারদর্শিতা নিয়ে তাঁর কর্মজীবনে খেলোয়ার তৈরীতে ব্রতী ছিলেন। তাঁর মৃত্যুতে রাজ্যর ক্রীড়া জগতে একটা বড় ক্ষতিই হলো। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপুরায় এক্ষেত্রে গভীর শোক ব্যক্ত করেছেন এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top