News Flash

Image

বাইক দুর্ঘটনায় আহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ নভেম্বর : কৈলাসহর রাংরুং এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন পোস্ট অফিসে কর্মরত এক যুবক। জানা যায় যে ওই যুবকের নাম সুজিত মন্ডল(২৩)। সুজিত মন্ডল তার ডব্লিউ-বি-৫৪-টি৮৩৪৪ নম্বরের বাইক নিয়ে রাংরুং এলাকায় যাচ্ছিল। সেখানে যাবার পরেই ঘটে দুর্ঘটনাটি।

জানা গেছে, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে উল্টে রাস্তার মধ্যে পড়ে যায় সুজিত মন্ডল। যার ফলে সে দুর্ঘটনার কবলে পরে এবং গুরুতরভাবে আহত হয়। তারপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে খবর পাঠায় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে তরিঘড়ি ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা গুরুতর আহত সুজিত মন্ডলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে গুরুতরভাবে আহত অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় যে সুজিত মন্ডল পোস্ট অফিসে চাকুরি করে। তবে সে কৈলাসহরে কোথায় কর্মরত রয়েছে তা এখনো জানা যায়নি।

Releated Posts

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top