News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণকারী সংস্থার কাজকর্মে অভিযোগ এনে পথ অবরোধ করল বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা
Image

নির্মাণকারী সংস্থার কাজকর্মে অভিযোগ এনে পথ অবরোধ করল বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৭ নভেম্বর : নির্মাণকারী সংস্থার কাজকর্মে অসন্তোষ ব্যক্ত করে পথ অবরোধ করলেন ছাত্র ছাত্রী ও অভিভাবকরা।  সোমবার দুপুরে নলছড় পোয়াংবাড়ি চৌমুহনীতে রাস্তা অবরোধ করলো পোয়াংবাড়ি জেবি স্কুলের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা। অভিযোগ, নলছড় পোয়াংবাড়ি জেবি স্কুল এলাকা থেকে মেলাঘর বাজার পর্যন্ত মূল সড়কের কাজ করছে এক নির্মাণ সংস্থা।

এলাকাবাসীর অভিযোগ ,এই রাস্তাটি নির্মাণকারী সংস্থা পোয়াংবাড়ি জেবি স্কুলের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠটি সম্পূর্ণভাবে দখল করে তাড়িয়ে দিয়েছে। পাশাপাশি রাস্তা নির্মাণ সংস্থার কর্তৃপক্ষকে রাতে নির্মাণ কাজ বন্ধ রাখতে জানিয়ে দেয় এলাকাবাসী। কিন্তু নির্মাণ সংস্থা এলাকাবাসীর সেই অনুরোধ না রেখে রাতেই তাদের কাজের গতি আরো বাড়িয়ে দেয়, যার ফলে এলাকাবাসীদের রাতের বেলা সমস্যা সম্মুখীন হয়।
রাস্তা নির্মাণ সংস্থা এলাকাবাসীর কথা না রাখায় বাধ্য হয়ে পোয়াংবাড়ি জেবি স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা রাস্তা অবরোধ করে বসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ, পাশাপাশি সংস্থার কর্মকর্তাদের ঘেরাও করে রাখেন। যদিও পুলিশি হস্তক্ষেপে দীর্ঘ সময় পরে অবরোধ মুক্ত হয়েছে রাস্তা। 

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top