News Flash

  • Home
  • প্রধান খবর
  • গাজায় সেনার সঙ্গে দেখা করে হামাসকে নিঃশেষ করার ডাক ইজরায়েলি প্রধানমন্ত্রীর
Image

গাজায় সেনার সঙ্গে দেখা করে হামাসকে নিঃশেষ করার ডাক ইজরায়েলি প্রধানমন্ত্রীর

গাজা, ২৭ নভেম্বর (হি. স.) চারদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই রবিবার ইজরায়েলের সেনার সঙ্গে দেখা করতে গাজায় গিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় গিয়ে ইজরায়েলি সেনার উদ্দেশ্যে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, কেউ আটকাতে পারবে না। আমরা না জিতে থামব না। সেই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে, গাজা যেন ইজরায়েলের বিপদের কারণ হয়ে উঠতে না পারে। হামাসকে নিঃশেষ করে ফেলতে হবে।যুদ্ধ শেষ হতে এখনও অনেক বাকি।

হামাসের সঙ্গে চারদিনের সংঘর্ষবিরতি শেষ হচ্ছে সোমবার। তার আগের দিনই সটান যুদ্ধক্ষেত্রে গিয়ে সেনার সঙ্গে দেখা করলেন নেতানিয়াহু। কমান্ডারদের সঙ্গে আলাদা করে কথাও বলেন। গাজায় যুদ্ধপরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দেন সেনা আধিকারিকরা। সেই ভিডিও পোস্ট করা হয় নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকেই। ভিডিও থেকেই শোনা যায়, সেনার উদ্দেশে বিশেষ বার্তা দিচ্ছেন নেতানিয়াহু। তিনি বলেন, “আমরা একেবারে শেষ পর্যন্ত লড়ে যাব, যতক্ষণ না জিতছি।”
ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, “কেউ আমাদের থামাতে পারবে না। শক্তি, ক্ষমতা, ইচ্ছা, নিষ্ঠা-সবকিছুই রয়েছে আমাদের। যুদ্ধে সাফল্য পেতেই আমরা লড়াই চালিয়ে যাব। এই যুদ্ধে আমাদের তিনটে লক্ষ্য- হামাসকে শেষ করতে হবে, পণবন্দিদের ফেরাতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন গাজা থেকে ইজরায়েলের উপর আর হামলা হতে না পারে।” হামাসের হাতে আটক পণবন্দিদের সকলকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান নেতানিয়াহু।

অন্যদিকে, সোমবারই শেষ হবে চারদিনের সংঘর্ষবিরতি। যদিও হামাস চাইছে এই সংঘর্ষবিরতির মেয়াদ আরও বাড়ানো হোক। সূত্রের খবর, সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে পারেন নেতানিয়াহু। উল্লেখ্য, চারদিনে ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার কথা বলেছিল হামাস। ইতিমধ্যেই ৪২ জনকে মুক্তি দিয়েছে তারা।

Releated Posts

বেসামরিক বিমান চলাচলে সহযোগিতা জোরদারে ভারত-বাংলাদেশ বৈঠক

ঢাকা, ৯ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা…

ByByReshmi Debnath Apr 9, 2026

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top