News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরে চুরিকান্ড রুখতে অভিযান অব্যাহত পুলিশের, ফের আটক এক চোর
Image

শহরে চুরিকান্ড রুখতে অভিযান অব্যাহত পুলিশের, ফের আটক এক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর : রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চোরের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। শহরের নিরাপত্তা বলয়ের মধ্যেও মানুষের জীবন সম্পত্তি যেন অনিশ্চিত হয়ে পড়তে শুরু করেছে। বাড়িঘরে লোকজন না থাকলেই চোরেরা সুযোগ বুঝে হানা দিয়ে সর্বস্ব লুটপাট করে নিয়ে যাচ্ছে। তাতে পুলিশ রীতিমতো কাঠগড়ায় দাঁড়াচ্ছে। পরিস্থিতির মোকাবেলায় পুলিশও বসে নেই।  চোর ছিনতাইকারী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

ফের চুরির ঘটনায় জড়িত আরো একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ। ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, নভেম্বর মাসের ১২ তারিখ ধলেশ্বর এলাকার বিপ্লব ভৌমিকের বাড়িতে এক চুরিকান্ড সংঘটিত হয়েছিল। সেই ঘটনার মামলা দায়ের করা হয়েছিল পূর্ব আগরতলা থানায়। এই মামলার তদন্তক্রমে পুলিশ দু’জনকে আটক করতে সক্ষম হয়েছিল।

 পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালালে আরও তিন জনের নাম উঠে আসে।তাদের মধ্যে থেকে ১ জনকে শনিবার রাতে আড়ালিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তার কাছ থেকে ১টি বালা ও কানের দোল উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।

তিনি আরও জানান,এই চুরির ঘটনায় একটি গ্যাং জড়িত রয়েছে। এবং অতি শীঘ্রই পুলিশি অভিযানের মাধ্যমে তাদেরকেও জালে তোলা হবে। ইতিপূর্বেও ১২ জনের একটি চোরের গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছিল আগরতলা পূর্ব থানার পুলিশ। এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top