News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশী টানেল দুর্ঘটনা : অগার মেশিন ভেঙে ড্রিলিং ব্যাহত: হাসনাইন
Image

উত্তরকাশী টানেল দুর্ঘটনা : অগার মেশিন ভেঙে ড্রিলিং ব্যাহত: হাসনাইন

নয়াদিল্লি,২৫ নভেম্বর (হি.স.) : উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে অগার মেশিন ভেঙে ড্রিলিং-এর কাজ ব্যাহত হয়েছে। হাসনাইন শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন জানিয়েছেন, উত্তরকাশীর নির্মাণাধীন টানেলে আটকে পড়া সব শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। তবে ড্রিলিং করা অগার মেশিন নষ্ট হয়ে যাওয়ায় কাজ ব্যাহত হয়েছে। বর্তমানে অন্যান্য ফ্রন্টে কাজ চলছে। শ্রমিকদের ৪ ইঞ্চি ও ৬ ইঞ্চি পাইপের মাধ্যমে খাবার, জল, ওষুধ ও অক্সিজেন ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে হাসনাইন বলেন, ড্রিলিং করার অগার মেশিন নষ্ট হয়ে যাওয়ায় কাজ ব্যাহত হয়েছে।

এপর্যন্ত অগার মেশিনের মাধ্যমে ৪৭ মিটার খনন করা হলেও ড্রিলিংয়ের সময় হঠাৎ করে মেশিনটি নষ্ট হয়ে যায়। মেশিনের এই ক্ষতিগ্রস্ত অংশ সরানোর চেষ্টা চলছে। এসব টুকরো অপসারণের পর ম্যানুয়ালি আবার ৪৭ মিটার খনন কাজ শুরু করা হবে। হাসনাইন জানান, টানেলের ওপরের অংশে মেশিন পৌঁছে দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে টানেলের ওপরের অংশ থেকেও খনন কাজ শুরু করা হবে। টানেলের উপরের অংশ থেকে শ্রমিকদের কাছে পৌঁছাতে প্রায় ৮৬ মিটার পর্যন্ত ড্রিলিং করতে হবে। দ্রুত কাজ চলছে। আটকে থাকা ধ্বংসাবশেষ সরানোরও চেষ্টাও চলছে। তিনি বলেন, আমাদের অগ্রাধিকার হল সব শ্রমিক যাতে নিরাপদে থাকে তা দেখা। তাদের স্বাস্থ্যেরও যত্ন নেওয়া হচ্ছে। মনোবল ধরে রাখতে তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলা হচ্ছে।

হাসনাইন সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, উত্তরাখণ্ডের ২ জন, হিমাচল প্রদেশের ১ জন, উত্তর প্রদেশের ৪ জন, বিহারের ৫ জন, পশ্চিমবঙ্গের ৩ জন, আসামের ২ জন, ওডিশার ৫ জন এবং ঝাড়খণ্ডের ৫ জন শ্রমিক রয়েছেন। টানেলে আটকে পড়েছেন আরও ১৫ জন শ্রমিক।

Releated Posts

ইরান থেকে ভারতীয়দের সরাতে আর্মেনিয়াকে ধন্যবাদ ভারতের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তার জন্য…

ByByNews Desk Apr 4, 2026

সংবিধান দুর্বল করা ও রাজ্যে অরাজকতার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে: দিলীপ ঘোষ

কলকাতা, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে সংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং রাজ্যে অরাজকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা…

ByByNews Desk Apr 4, 2026

হরমুজ প্রণালী পেরোল ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, আরও দুটি জাহাজ প্রস্তুত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নিরাপদে গ্রিন সানভি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য…

ByBySandeep Biswas Apr 4, 2026

এফসিআরএ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করা হবে, কোনও ধর্মীয় গোষ্ঠীর ক্ষতি হবে না: কিরেন রিজিজু

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল( আইএএনএস): ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) সংশোধনী বিল, ২০২৬ (এফসিআরএ) ঘিরে বিতর্কের মাঝেই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top