News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা থেকে যোরহাট এবং আগরতলা থেকে হায়দ্রাবাদ রুটে বিমান পরিষেবা শুরু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ত্রিপুরার পরিবহণ মন্ত্রী
Image

আগরতলা থেকে যোরহাট এবং আগরতলা থেকে হায়দ্রাবাদ রুটে বিমান পরিষেবা শুরু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ত্রিপুরার পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২১ নভেম্বর : আগরতলা থেকে যোরহাট এবং আগরতলা থেকে হায়দ্রাবাদ রুটে প্রস্তাবিত বিমান পরিষেবা এখনো শুরু হয়নি। তাই, ত্রিপুরার পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরদিত্য সিন্ধিয়া-কে চিঠি দিয়ে এ-বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।

আজ রাজ্যের পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে চিঠিতে লেখেছেন, যোরহাট-আগরতলা-যোরহাট স্পাইসজেট এবং হায়দ্রাবাদ-আগরতলা-হায়দ্রাবাদ ইন্ডিগোর বিমানের অনুমোদনের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার শীতকালীন বিমান সময়সূচী অনুযায়ী 20 অক্টোবর থেকে ওই পরিষেবা শুরু হওয়া চূড়ান্ত ছিল। কিন্তু, বিমান সংস্থাগুলি এখনও পর্যন্ত ওই দুইটি নতুন রুটে পরিষেবা শুরু করেনি, আক্ষেপের সুরে বলেন তিনি।

তিনি বিশ্বাস করেন, উড়ান স্কিমের অধীনে যোরহাট-আগরতলা-যোরহাট রুটে স্পাইসজেট হায়দ্রাবাদ-আগরতলা-হায়দ্রাবাদ ইন্ডিগোর বিমান পরিষেবা ত্রিপুরার আকাশপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালি করতে সহায়ক ভূমিকা নেবে।

সাথে তিনি যোগ করেন, অসমের দ্বিতীয় রাজধানী শহর যোরহাট সংস্কৃতিতে সমৃদ্ধ এবং শিক্ষা কেন্দ্র, চা শিল্প, পর্যটন ত্রিপুরার অর্থনৈতিক প্রগতিতে প্রভূত অংশীদারিত্বের ক্ষমতা রাখে। তেমনি, আগরতলা-হায়দ্রাবাদ রুটে বিমান পরিষেবায় ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং পর্যটনে ত্রিপুরার মানুষ দারুণভাবে উপকৃত হবেন।

তাই, তিনি সংশ্লিষ্ট বিমান সংস্থাকে অবিলম্বে ওই দুইটি রুটে পরিষেবা শুরু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। চিঠিতে তিনি বিমান সংস্থাগুলির সাথে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আলোচনাক্রমে পরিষেবা শুরুর ব্যবস্থা করুক, ওই দাবি জানিয়েছেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top