News Flash

  • Home
  • দিনের খবর
  • পারদ-পতনের পূর্বাভাস তিলোত্তমায়, উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে শীতের পরশ
Image

পারদ-পতনের পূর্বাভাস তিলোত্তমায়, উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে শীতের পরশ

কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার কারণে পারদ-পতনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্র-শনিবারের মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণের জেলাগুলিতে।

কলকাতায় অবশ্য মঙ্গলবার সামান্য বাড়ল তাপমাত্রা, এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। চলতি সপ্তাহের শেষে কলকাতায় ১৮ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া-সহ রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রির কাছাকাছি। এর ফলে আপাতত কয়েক দিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। আবহবিদরা জানিয়েছেন, রাজ্যে উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঢুকতে শুরু করেছে। আপাতত তাই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা শুষ্ক থাকবে দক্ষিণে। শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে উত্তরবঙ্গেও।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top