News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, ফের কথা বললেন ধামির সঙ্গে
Image

উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, ফের কথা বললেন ধামির সঙ্গে

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): টানা ১০-দিন ধরে উত্তরাখণ্ডের উত্তরকাশির সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজ কেমন চলছে, বর্তমান পরিস্থিতি কী, তা জানতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুষ্কর সিং ধামি মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন, উদ্ধারকাজের বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

মুখ্যমন্ত্রী ধামি এদিন সকালে বলেছেন, “সমস্ত এজেন্সি, প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং বিশেষজ্ঞরা নিরন্তর কাজ করছেন। তাঁদের পরিশ্রমে এখন ৬ ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে খাবার পাঠানো হচ্ছে। এটা অবশ্যই আমাদের কাছে উৎসাহব্যঞ্জক। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে দ্রুত উদ্ধার অভিযান শেষ হয় এবং আমাদের সমস্ত কর্মী নিরাপদে বেরিয়ে আসেন। প্রধানমন্ত্রী প্রতিদিন বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন এবং আমাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছেন। আমি আজ প্রধানমন্ত্রীকে সমস্ত বিবরণ দিয়েছি।”

Releated Posts

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top