News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ধর্ম, বর্ণের নামে যারা ভোট চান তারা কাজের ভিত্তিতে চাওয়ার অবস্থায় নেই : প্রিয়াঙ্কা গান্ধী ভডরা
Image

ধর্ম, বর্ণের নামে যারা ভোট চান তারা কাজের ভিত্তিতে চাওয়ার অবস্থায় নেই : প্রিয়াঙ্কা গান্ধী ভডরা

জয়পুর, ২০ নভেম্বর (হি.স.) : ধর্ম, বর্ণের নামে যারা ভোট চান তারা কাজের ভিত্তিতে ভোট চাওয়ার অবস্থায় নেই বলে সোমবার মন্তব্য করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। এদিন তিনি রাজস্থানের আজমেরের কেকডিতে একটি জনসমাবেশে ভাষণে একথা বলেন।

বিজেপিকে আক্রমণ করে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা সোমবার বলেন, যারা ধর্ম বা বর্ণের নামে ভোট চান তারা তাদের কাজের ভিত্তিতে ভোট চাওয়ার অবস্থায় নেই। ভাষণে তিনি বিভিন্ন দলের কাজের মূল্যায়ন করে ভোট দিতে সকলকে অনুরোধ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, রাজস্থানে কংগ্রেস ঐক্যবদ্ধ এবং বিজেপি সম্পূর্ণরূপে খণ্ডিত। প্রিয়াঙ্কা ভডরা আরও বলেন, যদি কেউ ধর্ম বা বর্ণের নামে ভোট চান, তার মানে তিনি কাজের ভিত্তিতে ভোট চাইতে পারবেন না। রাজস্থানে, কংগ্রেসের সমস্ত নেতা ও কর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী রণাঙ্গনে প্রবেশ করেছে, যেখানে বিজেপি সম্পূর্ণরূপে খণ্ডিত হয়েছে। বিজেপি রাজ্যে তাদের নেতাদের সরিয়ে দিয়েছে এবং নতুন কাউকে খুঁজছে। প্রিয়াঙ্কা জানান, বিজেপির নীতি হল বড় শিল্পপতিদের উপকার করা এবং এরা গরীব এবং মধ্যবিত্তের কথা চিন্তা করে না। বিজেপি ক্ষমতায় এলে কংগ্রেস সরকারের শুরু করা সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করে দেবে বলেও এদিন তিনি মন্তব্য করেন।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top