News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে দ্রুতগামী ট্রাক্টর দুটি বাইককে ধাক্কা দিলে মৃত এক, আহত তিন
Image

মধ্যপ্রদেশে দ্রুতগামী ট্রাক্টর দুটি বাইককে ধাক্কা দিলে মৃত এক, আহত তিন

রাজগড়, ১৯ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় একটি ট্রাক্টর ও দুটি বাইকের মধ্যে সংঘর্ষে একজন মহিলার মৃত্যু হয়েছে। তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যা নাগাদ রাজগড় জেলার কুড়াওয়ার থানা এলাকার তালেন রোডে অবস্থিত মনপুরাগুজরাটি জয়েন্টের কাছে। পুলিশ রবিবার ময়নাতদন্ত করে মৃতদেহ মহিলার পরিবারের হাতে তুলে দিয়েছে। ট্রাক্টর চালকের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে।

একটি দ্রুতগামী ট্রাক্টর দুটি বাইককে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একটি বাইকে থাকা ৫৫ বছর বয়সী মহিলার মৃত্যু হয়। মৃতের নাম গিরিজাবাই (৫৫), তিনি অঙ্গনওয়াড়িতে কাজ করতেন। দুটি বাইকের মোট তিনজন আহত হন৷

পুলিশের এসআই আরকে কাকোদিয়া জানিয়েছেন , শনিবার সন্ধ্যায় তালেন রোডে অবস্থিত মনপুরাগুজরাটি জয়েন্টের কাছে একটি দ্রুতগামী ট্রাক্টর একের পর এক বাইককে ধাক্কা দিলে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ অজ্ঞাত পরিচয় চালকের বিরুদ্ধে ২৭৯, ৩৩৭, ৩০৪ এ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top