News Flash

  • Home
  • প্রধান খবর
  • সূর্য দেবতার আরাধনা সকলের জীবনে নতুন শক্তি ও উদ্যম বয়ে আনুক : প্রধানমন্ত্রী
Image

সূর্য দেবতার আরাধনা সকলের জীবনে নতুন শক্তি ও উদ্যম বয়ে আনুক : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সমস্ত দেশবাসীকে ছট মহাপরবের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছটপুজোর শুভকামনা জানিয়ে লিখেছেন, “মহাপরব ছটের সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষ্যে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা। সূর্য দেবতার আরাধনা সকলের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্যম বয়ে আনুক।”

বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড-সহ দেশের বিভিন্ন রাজ্যে এদিন ছট পুজো উপলক্ষ্যে লক্ষ লক্ষ পুন্যার্থী, বিভিন্ন নদী ও জলাশয়ে অস্তগামী সূর্যের প্রতি অর্ঘ্য অর্পন করবেন। ছট ঘাটগুলিতে পুজার্চনার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল ছটপুজোর শেষ দিনে পুন্যার্থীরা ভোরবেলায় উদীয়মান সূর্যের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করবেন। এই উৎসব উপলক্ষ্যে ঘরে ঘরে তৈরি হচ্ছে ঠেকুয়া, খাজুরিয়া, কাসার, কাছুয়ানিয়া ইত্যাদি প্রসাদ। ছট পুজোর এই প্রসাদগুলি ভগবান সূর্যের উদ্দেশ্যে নিবেদন করা হয়।

Releated Posts

 ‘অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ভোট’—বঙ্গ ভোটে বার্তা শাহর

কলকাতা, ২২ এপ্রিল (আইএএনএস): চলতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু বিজেপির পক্ষে ভোট নয়, বরং “অবৈধ অনুপ্রবেশ, দুর্নীতি এবং…

ByByNews Desk Apr 22, 2026

খাড়গে ‘সন্ত্রাসী’ ও ‘সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরতা’র পার্থক্য বোঝেন না: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

বিডার (কর্ণাটক), ২২ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন মন্তব্য করলেন, তিনি নাকি…

ByByNews Desk Apr 22, 2026

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে জয়শঙ্করের বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি রাখার…

ByByNews Desk Apr 22, 2026

অগ্রগতি সত্ত্বেও তামিলনাড়ু ভোটে নারী প্রার্থী মাত্র প্রায় ১২ শতাংশ

চেন্নাই, ২২ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে গত কয়েক দশকে নারী অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও এখনও প্রার্থীপদে পুরুষদেরই…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top