News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের উন্নাওতে পাখা থেকে বৈদ্যুতিক শক লেগে মৃত চারজন শিশু
Image

উত্তরপ্রদেশের উন্নাওতে পাখা থেকে বৈদ্যুতিক শক লেগে মৃত চারজন শিশু

উন্নাও, ১৯ নভেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশের উন্নাও জেলায় পাখা থেকে বৈদ্যুতিক শক লেগে চারজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার উন্নাও জেলার বারসগাওয়ার থানা এলাকার লালমান খেদা গ্রামে বাড়ির বাইরে রাখা ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

লালমন খেদার বাসিন্দা বীরেন্দ্র কুমারের বাড়ির বাইরে পাখা চলছিল। সে সময় পাখায় বিদ্যুৎস্পৃষ্ট হয় এক শিশু। তাকে বাঁচাতে এগিয়ে আসে আরও তিন শিশু। সঙ্গে সঙ্গে চারজনেরই মৃত্যু হয়েছে বৈদ্যুতিক শক লেগে। এই দুর্ঘটনার পর পুরো গ্রামে শোকের পরিবেশ নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে থানার ওসি দিলীপ প্রজাপতি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, বৈদ্যুতিক শক লেগে যে চারজনের মৃত্যু হয়েছে তারা হল, মায়াঙ্ক (৯), হিমাংশী (৮), হিমাঙ্ক (৬) ও মানসী (৪)। সম্পর্কে চারজনই ভাই-বোন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top