News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির রোহিণীতে উল্টে গেল বৈদ্যুতিক বাস, কমবেশি আহত ৩ জন
Image

দিল্লির রোহিণীতে উল্টে গেল বৈদ্যুতিক বাস, কমবেশি আহত ৩ জন

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে দুর্ঘটনার কবলে পড়ল ডিটিসি-এর একটি বৈদ্যুতিক বাস। রবিবার সকালে দিল্লির কে এন কাটজু মার্গ থানার অন্তর্গত রোহিণী সেক্টর ১৫ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বৈদ্যুতিক বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ডিটিসি-র বৈদ্যুতিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রোহিণী সেক্টর ১৫ এলাকায় সচদেবা স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। সাতসকালে দুর্ঘটনার জেরে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে। উল্লেখ্য, বিগত ১৫ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দিল্লিতে দুর্ঘটনার কবলে পড়ল ডিটিসি-র বৈদ্যুতিক বাস।

Releated Posts

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top