News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ নভেম্বর : ৭০তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্ভাবনী সামাজিক সংস্থার পরিচালনায় এবং নর্থ ত্রিপুরা  ডিস্ট্রিক্ট লেভেল কো-অপারেটিভ উইক অবজারভেশন প্রিপার্টির কমিটির সহায়তায় আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে।

এদিন  ধর্মনগর উচ্চতর মাধ্যমিক  বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১ টায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

এদিন প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে  সরকার। মেডিকেল অফিসার ধর্মনগর মহকুমার হাসপাতাল ডক্টর শাওলীমা ঘোষ। গৌড় কান্তি গোস্বামী টিচার ইনচার্জ, ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।

সভাপতিত্ব করেন অনিল দেববর্মা , ডেপুটি রেজিস্টার কোপারেটিভ  সোসাইটির ,উত্তর ত্রিপুরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য অমিত মল্লিক এবং সত্যজিৎ  দেবনাথ । রক্তদান শিবিরে মোট ১৮ জন রক্তদাতা রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে  শংসাপত্র তুলে দেওয়া হয় সংস্থার  পক্ষ থেকে ।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top