News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নজরে লোকসভা নির্বাচন যুব মোর্চার কার্যকারিণী বৈঠক ও মন্ডল স্বশক্তিকরণ অভিযান কর্মশালা অনুষ্ঠিত
Image

নজরে লোকসভা নির্বাচন যুব মোর্চার কার্যকারিণী বৈঠক ও মন্ডল স্বশক্তিকরণ অভিযান কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে যুব মোর্চার সদস্যরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সংগঠনকে মজবুত করার কাজ। লক্ষ্য একটাই, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পুনরায় কেন্দ্রে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করা।

ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজ শুক্রবার রাজ্য কমিটির কার্যকারিণী বৈঠক ও মন্ডল স্বশক্তিকরণ অভিযান কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর এক বেসরকারি হোটেলে কার্যকারিণী বৈঠক ও কর্মশালার উদ্বোধন করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন যুব মোর্চার সর্বভারতীয় মিডিয়া ইনচার্জ আইনজীবী অমনদ্বীপ সিং, যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি নবাদল বণিক সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচন সবচেয়ে বড় মিশন। এই লোকসভা নির্বাচনের পর আরো একবার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বিজেপি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের সকল অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তাই বুথ স্বশক্তিকরণ করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা।

এদিন যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি নবাদল বনিক বলেন, ইতিমধ্যেই রাষ্ট্রীয় কার্যকারিনী বৈঠক সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় কার্যকারিনী বৈঠকের পর এবার জেলাস্তরে এই বৈঠক সম্পন্ন হয়েছে এদিন। মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলকে সংঘটিত করার জন্য, যুব মোর্চার কর্মীদের সংঘটিত করার জন্য এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

উৎসবের মৌরসুম শেষ হতে শাসক বিজেপি দল লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দলকে সংঘটিত করে, দলীয় শক্তি বৃদ্ধির মাধ্যমে জয় ছিনিয়ে আনাই এখন মূল লক্ষ্য বিজেপির।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top