News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাত্র ৫ টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে মারপিটে মৃত এক
Image

মাত্র ৫ টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে মারপিটে মৃত এক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ নভেম্বর : ৫ টাকার জন্য ঝামেলা বেঁধে খুন হতে হয়েছে এক  ব্যক্তিকে। এমনই অভিযোগ উঠে এসেছে । মৃত ব্যক্তির নাম গুপী মোহন ত্রিপুরা। ঘটনায় জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি বাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন আইজি মনচাক ইপার। সাথে ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা সহ বিলোনিয়া এবং শান্তির বাজারের মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় বিলোনিয়া থানাধীন রতনপুর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিবরণে জানা যায়, মৃত ব্যক্তির বন্ধু দংখিও মগের সাথে মূলত পাঁচ টাকা নিয়ে ঝামেলা বাঁধে মৃত গুপী মোহন ত্রিপুরার। এই ঘটনা নিয়ে রাতে দুই বন্ধু পলাশ পালের বাড়িতে গেলে ঘটে বিপত্তি। প্রথমে কথা কাটাকাটি, তারপরে মারামারি শুরু হয় তাদের মধ্যে। আর এতেই পলাশ দাসের হাতে গুরুতর জখম হয়েছে গুপী মোহন ত্রিপুরা। গুরুতর আহত অবস্থায় তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন।  আর তাতেই শুরু হয় উত্তেজনা।

ঘটনার পরেই জ্বালিয়ে দেওয়া হয়েছে পলাশ পালের বাড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গুপী ত্রিপুরার আত্মীয়-স্বজনের দাবি অভিযুক্ত পলাশ দাশকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদিও পুলিশ ইতিমধ্যে পলাশ দাশকে গ্রেফতার করে আদালতে তুলেছে। আইজি মানচাক ইপ্পার জানিয়েছে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে, দোষীরা যাতে শাস্তি পায় সে ব্যবস্থা করা হবে।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top