News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাপান-সিঙ্গাপুর সফরে থাকবেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
Image

২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাপান-সিঙ্গাপুর সফরে থাকবেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

আমেদাবাদ, ১৬ নভেম্বর (হি.স.) : জাপান-সিঙ্গাপুর সফরে যাচ্ছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ভাইব্রেন্ট গুজরাট সামিটে উপলক্ষ্যে ভূপেন্দ্র প্যাটেল দুই দেশ সফর করবেন। মুখ্যমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে থাকবেন ৭ জন ঊর্ধ্বতন আধিকারিকদের একটি দলও। তাঁরা সিঙ্গাপুর এবং জাপানে ভাইব্রেন্ট গুজরাট সামিটের জন্য বিনিয়োগকারীদের আকর্ষণ করার কাজ করবেন।

২০২৪ সালের জানুয়ারি মাসে গুজরাতে ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের আগে প্রস্তুতির অংশ হিসাবে রাজ্যের বড় বড় শহরে রোড শো এবং অনুষ্ঠানের আয়োজন করে বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক ভালো করার পরিবেশ তৈরি করা হচ্ছে।মুখ্যমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে থাকবেন, গুজরাত রাজ্যের মুখ্য সচিব রাজকুমার, মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্য সচিব পঙ্কজ যোশি, শিল্প-খনি বিভাগের এসিএস এসজে হায়দার, গিফ্ট সিটির বর্ষীয়ান প্রতিনিধি, গুজরাতের আবাসিক কমিশনার আরতি কানওয়ার, ইনডেক্স বি-এর ব্যবস্থাপনা পরিচালক গৌরাঙ্গ মাকওয়ানা এবং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব নীল প্যাটেল। ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জাপান সফরে থাকবেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। এরপর ১ ও ২ ডিসেম্বর সিঙ্গাপুরে থাকবেন মুখ্যমন্ত্রী। গুজরাতের প্রতিনিধিদল উভয় দেশের প্রধানমন্ত্রী, শিল্প, প্রযুক্তি, শিক্ষা, টেকনোক্র্যাট এবং বিনিয়োগকারীসহ বিভিন্ন সেক্টরের আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। তাদের গুজরাতের ভাইব্রেন্ট সামিটের জন্য আমন্ত্রণও জানাবেন তাঁরা।

Releated Posts

আশা ভোঁসলের শেষযাত্রা: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

মুম্বই, ১৩ এপ্রিল: ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটল কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে। সোমবার মুম্বইয়ের ঐতিহাসিক…

ByBySandeep Biswas Apr 13, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় ও গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির ওপর জোর

ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ…

ByByReshmi Debnath Apr 13, 2026

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top