News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৯ কোচবিহার ট্রফি : চন্ডিগড়ে প্রস্তুত ত্রিপুরা, প্রথম ম্যাচ আগামীকাল
Image

অনূর্ধ্ব-‌১৯ কোচবিহার ট্রফি : চন্ডিগড়ে প্রস্তুত ত্রিপুরা, প্রথম ম্যাচ আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। চন্ডিগড় ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। বুধবার ওই রাজ্যের সেক্টল ১৬ মাঠে হয় অনুশীলন। সকালে প্রায় ৩ ঘন্টা। ১৭ নভেম্বর মরশুমে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ চন্ডিগড়। ১৭-‌২০ নভেম্বর হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। দ্বীপজয় দেবের নেতৃত্বাধীন ২২ সদস্য  ত্রিপুরা দল চন্ডিগড়ে পৌঁছার পর এদিন সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেন। বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেবেন দেবাংশু দত্ত-‌রা। এদিন শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় ব্যাটিং প্র‌্যাকটিস সেরে নেন সপ্তজিৎ দাস-‌রা। মরশুমে প্রতিটি আসরে ত্রিপুরার ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হারতে হয়েছে ত্রিপুরাকে। এবারের আসরে যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছেন কোচ ডি ভিনসেন্ট বিনয় কুমার। রাজ্য ক্রিকেট সংস্থীআকর কর্তারাও বিশ্বাস করেন ৪ দিনের ওই আসরে ব্যাটসম্যান-‌রা স্বমহিমাঐয় ফিরবেই। আসরে নাগপুরের  ২৪ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ বিদর্ভ, গোয়ার সেনগুইমে ১ ডিসেম্বর ত্রিপুরার প্রতিপক্ষ গোয়া, ৮ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ মুম্বাই এবং ১৫ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ পাঞ্জাব। শেষ দুটি ম্যাচ ত্রিপুরা খেলবে আগরতলায়। রাজ্য দলের ক্রিকেটাররা হলো : দ্বীপজয় দেব (অধিনায়ক এবং উইকেট রক্ষক), দেবাংশু দত্ত (সহ অধিনায়ক এবং উইকেট রক্ষক) দীপঙ্কর ভাটনগর, প্রীতম দাস, শশীকান্ত বিন, অভিক পাল, প্রিয়াঙ্শ মিত্র, সপ্তজিৎ দাস, আয়ুষ অনিল দেবনাথ, ধৃতিমান নন্দী, দেবজিৎ সাহা, শায়ন সাহা, সম্রাট বিশ্বাস, অর্কজিৎ রায়, রাকেশ রুদ্রপাল, বিশাল সিনহা, আজহারউদ্দিন আহম্মেদ, দ্বীপায়ন দাস, সুমিত যাদব, দেবতনু পাল, তন্ময় সরকার, আকাশ রায়। দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছে কোচ:‌ ডি ভিনসেন্ট বিনয় কুমার, সহকারি কোচ:‌ জয়ন্ত দেবনাথ, অনুপম দে, ট্রেণার উত্তম দে, ফিজিও রাজেশ কুমার মোদক এবং ভিডিও অ্যানালাইসিস্ট শুভেন্দু ভট্টাচার্য, ম্যানেজার কাম অবজারভার জয়দেব সাহা, লজিস্টিক ম্যানেজার নারায়ণ শীল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top