News Flash

Image

বলেরো গাড়ির ধাক্কায় নিহত ১, আহত ১

আগরতলা,১৫ নভেম্বর : বলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির।আহত হয়েছে আরও একজন। চড়িলাম বনকুমারী এলা্কার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ,গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ চড়িলাম  বনকুমারী এলাকায় একটি বলেরো গাড়ি একটি বাইককে এসে সজোরে ধাক্কা দেয়। তাতে বাইক থাকা দুইজন ব্যক্তি রাস্তায় ছিটকে পড়ে। তাতে গুরুতর আহত হয়েছেন তাঁরা। স্হানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে সাথে তারা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছিলেন। কিন্তু অনেকটা সময় অতিক্রম হয়ে গেলেও ঘটনাস্থলে দমকলবাহিনী পৌঁছায়নি বলে অভিযোগ। স্হানীয় মানুষ তাঁদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। 

তিনি আরও জানিয়েছেন, আহত বাইক চালক উদয়পুরের বাসিন্দা  হলেন দেবরাজ দেব, মৃত ব্যক্তি আগরতলার বাসিন্দা সুস্মিতা। 

Releated Posts

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী, অবরোধ, ভাঙচুর বনদপ্তরের অফিস ও সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল : তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের জুমবাড়ি এলাকায় গতকাল গভীর রাতে ঘটে গেল…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

মন্ত্রী সান্তনা চাকমার খাস তালুকে রাস্তার বেহাল দশা, ক্ষোভ তুঙ্গে

আগরতলা, ৪ এপ্রিল: মাছমারা মেইন রোড থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত গ্রামের একমাত্র সংযোগ সড়কের বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top