News Flash

  • Home
  • প্রধান খবর
  • বড়মার দ্বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন পুজো- আরতি
Image

বড়মার দ্বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন পুজো- আরতি

উত্তর ২৪ পরগনা, ১৪ নভেম্বর (হি.স.): নৈহাটির বড়মার কাছে পুজো দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে বড়মার কাছে যাবেন তা মঙ্গলবার সকাল থেকেই জানা যাচ্ছিল। সেই মতো এদিন দুপুরে নৈহাটিতে বড়মার পুজোস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রথমে বড়মার মাটির প্রতিমায় পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বড়মার নবনির্মিত মন্দিরে ঢোকেন। দেখেন বড়মার নতুন কষ্টিপাথরের তৈরি মূর্তি। সেখানও গিয়ে প্রতিমার সামনে বসে পুজোয় অংশ নেন তিনি।

অভিষেকের এই সফরকে ঘিরে আঁটসাঁট নিরাপত্তাপ চাদরে মুড়ে ফেলা হয় বড়মায়ের গোটা মন্দির চত্বর। প্রসঙ্গত, এর আগে মন্দির উদ্বোধনের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছিল। যদিও সেদিন তিনি উপস্থিত থাকতে পারেননি।

মঙ্গলবার অভিষেকের পাশেই দেখা যায় তাপস রায়, অর্জুন সিংকেও। এছাড়াও দেখা যায় পার্থ ভৌমিক, ব্রাত্য বসুর মতো নেতা মন্ত্রীরাও।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top