News Flash

Image

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ,১৪ ই নভেম্বর : আবারও পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে পলাশ দাশ (৩৬) নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন চিত্তামারা অফিসটিলা বাজার সংলগ্ন এলাকায়। প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তার বাইরে গিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।
মৃত পলাশ দাশ পেশায় একজন টাইলস ব্যবসায়ী।তার বাড়ি বাইখোরা এলাকায়।  নিজের টিআর০৮-ডি-০৭০০  বহুমূল্যের দামি গাড়ি নিয়ে দুই বন্ধু প্রদীপ চৌধুরী (বিলোনিয়া),  পার্থ পাটারি (শান্তিরবাজার ) কে সঙ্গে নিয়ে  উদয়পুর থেকে বিলোনিয়া আসছিল নিজেই গাড়ি চালিয়ে । হঠাৎই বিকেল ৫ টা নাগাদ চিত্তামারা অফিসটিলা বাজার সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

 দ্রুত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্যত্র গিয়ে পড়ে।
খবর পেয়ে বিলোনিয়া থেকে দমকল কর্মীরা দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পলাশ দাশকে মৃত বলে ঘোষণা করেছে। বাকি দুই বন্ধু আহত হয়েছেন বলে খবর। ঘটনার খবর মৃতের পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top