News Flash

  • Home
  • দেশ
  • রায়গঞ্জে সীমান্তের কাঁটাতার কেটে ২২টি গোরু চুরি করল বাংলাদেশি দুষ্কৃতীরা
Image

রায়গঞ্জে সীমান্তের কাঁটাতার কেটে ২২টি গোরু চুরি করল বাংলাদেশি দুষ্কৃতীরা

রায়গঞ্জ, ১৩ নভেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েতের পরিয়াল বিওপি লাগোয়া এলাকায় সীমান্তের কাঁটাতার কেটে ভারতে ঢুকে ২২টি গোরু চুরি করে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন বিএসএফের উচ্চপদস্থ কর্তারা। বিকেল চারটা নাগাদ দুই দেশের ফ্ল্যাগ মিটিংয়ের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে পরিয়াল বিওপি এলাকায় গ্যাস কাটার দিয়ে সীমান্তের কাঁটা তার কেটে ভারতে ঢোকে ৩০ জন বাংলাদেশি দুষ্কৃতী। সীমান্ত লাগোয়া ধলগাঁও সহ একাধিক গ্রাম থেকে ২২টি গোরু নিয়ে বাংলাদেশে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে গ্রামবাসীদের চিৎকারে সেখানে আসেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। দুষ্কৃতীদের লক্ষ্য করে পরপর নয় রাউন্ড গুলি চালানো হয়। যদিও গুলি লাগেনি। কাঁটা তার কেটে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top